সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘যেমন সন্তান বড় হলে বাবা-মায়ের আনন্দ হয়, তেমনি নিজের লাগানো গাছ বড় হতে দেখলেও একই ধরনের তৃপ্তি পাওয়া যায়।’
তিনি জানান, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা এখনও কম। এ ঘাটতি পূরণে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার।
আরও পড়ুন
-
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুলবুধবার, ১৯ আগস্ট ২০২৬
-
সেবার মানসিকতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রীশনিবার, ০৮ আগস্ট ২০২৬
-
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীররবিবার, ১২ জুলাই ২০২৬
জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হয়েছে এবং অতীতের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ‘নিজেদের দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। বাইরের কেউ এসে আমাদের সমস্যার সমাধান করে দেবে—এমন ভাবার সুযোগ নেই।’
এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগানও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। স্লোগানটি হলো—‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’
এর আগে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল খালের তীরে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।