প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান ● নারী স্বাস্থ্য উন্নয়নে শক্তিশালী রেফারেল নেটওয়ার্ক গড়ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● নতুন করে এক লাখ এতিম ও দুস্থ শিশু পাবে সরকারি সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী ● নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ● মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ● ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমার আশা মন্ত্রীর ● শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে: আসাদুল হাবিব দুলু ● প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার ● রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু ● ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী ●

নারী স্বাস্থ্য উন্নয়নে শক্তিশালী রেফারেল নেটওয়ার্ক গড়ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
নারী স্বাস্থ্য উন্নয়নে শক্তিশালী রেফারেল নেটওয়ার্ক গড়ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জটিল নারী স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কার, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এন্ডোমেট্রিওসিস-এডেনোমায়োসিস সোসাইটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, দেশের লাখ লাখ নারী এন্ডোমেট্রিওসিসের মতো দীর্ঘমেয়াদি ও ক্রমবর্ধমান জটিলতায় ভুগছেন। কিন্তু সামাজিক ট্যাবু ও সচেতনতার অভাবে তাঁদের অধিকাংশই শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ সমস্যা মোকাবিলায় সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁদের মধ্যে অন্তত ৫০ হাজার হবেন নারী। এসব স্বাস্থ্যকর্মীর জন্য সহজ প্রশিক্ষণ মডিউল তৈরির আহ্বান জানান তিনি। মাঠপর্যায়ে নারীদের সঙ্গে তাঁদের সরাসরি যোগাযোগের মাধ্যমে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগের প্রাথমিক শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

বড় হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপ ও ভোগান্তির কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বড় হাসপাতালগুলোতে শয্যাসংখ্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। এর অন্যতম কারণ কার্যকর রেফারেল নেটওয়ার্কের অভাব।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে দক্ষ জনবল, প্রশিক্ষিত চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করা গেলে প্রায় ৮০ শতাংশ মানুষ নিজ নিজ এলাকাতেই যথাযথ চিকিৎসাসেবা পাবেন। স্থানীয় ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

গবেষণার ওপর গুরুত্বারোপ করে ড. এম এ মুহিত বলেন, দেশে দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক থাকলেও কাজের চাপ ও প্রয়োজনীয় সম্পদের অভাবে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনায় কিছুটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তরুণ চিকিৎসকদের গবেষণায় উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। সুনির্দিষ্ট ও ভালো প্রস্তাব নিয়ে এলে রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

নারী স্বাস্থ্যের অন্যান্য জটিলতা তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে প্রতিবছর জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় পাঁচ হাজার নারী মারা যান। এ মৃত্যুহার কমানো এবং যথাসময়ে রোগ শনাক্ত নিশ্চিত করতে দেশের প্রতিটি বিভাগীয় পর্যায়ে ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।

এশিয়ান সোসাইটি অব এন্ডোমেট্রিওসিস অ্যান্ড এডেনোমায়োসিসের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে দেশের খ্যাতনামা চিকিৎসক ও স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার

প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার

৩ ঘণ্টা আগে
‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

৩ ঘণ্টা আগে
পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই করছে পিবিআই

পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই করছে পিবিআই

৪ ঘণ্টা আগে
একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

৪ ঘণ্টা আগে
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬২

৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

৭ ঘণ্টা আগে