জাতীয়

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, সফরকালে তিনি দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন, নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেইতে পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন। তিনি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এছাড়া ইউএনএমআইএসএস ও ইউএনআইএসএফএ মিশনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

সেনাপ্রধান ইউএনএমআইএসএস ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ ও ইউএনআইএসএফএ ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠার সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি আবেইতে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গেও আলোচনা করেন।

বিজ্ঞাপন

পরে তিনি দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী চোল থন বালোক এবং প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সান্তিনো ডেং ওয়োলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এই সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধি ও বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্ক সুদৃঢ় করবে বলে আশা করা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর