প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বিজ্ঞাপন
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শন শেষে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (১৪ আগস্ট) তিনি দেশে প্রত্যাবর্তন করেন।

আইএসপিআর জানায়, সফরকালে তিনি দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন, নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেইতে পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন। তিনি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এছাড়া ইউএনএমআইএসএস ও ইউএনআইএসএফএ মিশনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সেনাপ্রধান ইউএনএমআইএসএস ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ ও ইউএনআইএসএফএ ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠার সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি আবেইতে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গেও আলোচনা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরে তিনি দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী চোল থন বালোক এবং প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সান্তিনো ডেং ওয়োলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এই সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধি ও বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্ক সুদৃঢ় করবে বলে আশা করা যায়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

১ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

২ ঘণ্টা আগে
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

২০ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ দিন আগে