রোববার (১৬ আগস্ট) সিঙ্গাপুরের ইস্ট কোস্ট পার্কের কার পার্ক এফ২, বিবিকিউ পিট এফ-৪৯-এ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজক সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি।
সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা, আয়োজন করা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি
আয়োজকদের প্রচারপত্রে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন আনন্দঘন কার্যক্রম, খেলাধুলা, পারিবারিক বিনোদন ও পারস্পরিক যোগাযোগের সুযোগ রাখার কথা জানানো হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতার অংশ হিসেবে সৈকত পরিষ্কার কার্যক্রমেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবার। প্রবাসের মাটিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খাবারের আয়োজন বাংলাদেশি সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও জোরদার করার সুযোগ তৈরি করে।
আরও পড়ুন
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির এ আয়োজনের মাধ্যমে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারিবারিক বন্ধন, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের ব্যানারে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির মূলমন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে— “আমাদের কমিউনিটি, আমার দায়িত্ব”।