প্রবাস

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

তালিকায় থাকা এজেন্সিগুলো হলো— বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খানজাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

বিজ্ঞাপন

তবে এসব এজেন্সির মাধ্যমে কবে ও কী প্রক্রিয়ায় কর্মী পাঠানো শুরু হবে, সে বিষয়ে মালয়েশিয়া সরকারের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশ সরকার মালয়েশিয়াকে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা দিয়েছিল। সেখান থেকেই ২৫টি এজেন্সি বাছাই করা হয়েছে। তবে কোন মানদণ্ডে এজেন্সিগুলো নির্বাচন করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন

বায়রার একাংশের নেতারা সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকলে অতীতের মতো আবারও সিন্ডিকেট তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অতীতে অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিয়মের অভিযোগের পর ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। নতুন করে বাজার চালুর ক্ষেত্রে দুই দেশের চুক্তি নবায়ন ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর