আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

গত জানুয়ারিতে এসব দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র। দেশটির সরকারের দাবি ছিল, কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। তাই আবেদনকারীদের বিষয়ে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক মামলা করলে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালত স্থগিতাদেশের বিষয়ে রায় দেন। আদালত মনে করেন, শুধু নির্দিষ্ট কোনো দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে রাখা অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা অতিক্রম করেছে।

বিজ্ঞাপন

স্থগিতাদেশ চলাকালেও আগে ইস্যু করা ভিসা বাতিল করা হয়নি। নতুন আবেদন ও সাক্ষাৎকারের সুযোগও ছিল। মূলত চূড়ান্ত পর্যায়ে ভিসা ইস্যুর ওপরই স্থগিতাদেশ কার্যকর ছিল।

আরও পড়ুন

এখন স্থগিতাদেশ উঠে যাওয়ায় সংশ্লিষ্ট ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু করা সম্ভব হবে। তবে আবেদনকারীদের স্বাভাবিক ভিসা-সংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আলজেরিয়া, মিয়ানমার, পাকিস্তান, ভারতীয় উপমহাদেশের কয়েকটি দেশ, নাইজেরিয়া, ইরান, ইরাক, রাশিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান, তানজানিয়া, উগান্ডা, ভেনেজুয়েলা, ইয়েমেনসহ মোট ৭৫টি দেশ।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর