রাজধানী

ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বকশীবাজার থেকে চানখাঁরপুল এলাকায় পরিচ্ছন্নতা, রাজস্ব আদায় ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রাথমিকভাবে অধিকাংশ ব্যবসায়ীকে সতর্ক করে নির্দিষ্ট সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে তারা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত না করলে এবং আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা না করলে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বকশীবাজার থেকে চানখাঁরপুল পর্যন্ত সড়ক ও ফুটপাত পরিষ্কার রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে। ফুটপাতে ব্যবসা পরিচালনাকারীদের সরে যেতে বলা হবে। একই সঙ্গে যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদের লাইসেন্স নিতে এবং যাদের লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদের নবায়নের অনুরোধ করা হবে।

আরও পড়ুন

‘আমরা কোনো অ্যাকশনে যেতে চাই না’ উল্লেখ করে তিনি বলেন, সবাই নিজ থেকে আইন মেনে চললে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে না। তবে উচ্ছেদের পর কেউ আবার ফুটপাতে বসলে প্রয়োজনে গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

অভিযানে সিটি করপোরেশনের মশক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা অংশ নেন। ডিএসসিসি প্রশাসক এ কার্যক্রমে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর