শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম আয়োজিত ‘দৃশ্যমান সমস্যা অবারিত সম্ভাবনার গাজীপুর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব দাবি জানান। বৈঠকে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-১ আসনের মো. মজিবুর রহমান ও গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন আইয়ুবীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।
মূল প্রবন্ধে বিআরটি প্রকল্প বাতিল বা নির্মিত অবকাঠামো ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করা হয়। পাশাপাশি গাজীপুরের পরিবেশদূষণ, অপরিকল্পিত শিল্পায়ন, জলাবদ্ধতা ও কৃষিজমি ভরাটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ এবং শ্রমিকদের আবাসন ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার ওপর জোর দেওয়া হয়।


