বুধবার (২১ অক্টোবর) রাজধানীর পলাশী মোড়ে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ।
তিনি জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হওয়া শোভাযাত্রা ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানেই সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন দেওয়া হবে। বিসর্জন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), সিটিটিসি, সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট, এসআরইউ, এসআরবি এবং এপিবিএন মাঠে দায়িত্ব পালন করছে।
ডিএমপির এই যুগ্ম কমিশনার আরও বলেন, এবার সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি উৎসবমুখর পরিবেশে বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।


