আন্তর্জাতিক

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) নাহারিয়া, রোশ পিনা, কারমিয়েল, হাদেরা ও হাইফাসহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা সরকারের বিচার বিভাগীয় সংস্কার উদ্যোগ, রাজনৈতিক কর্মকাণ্ড এবং গাজায় চলমান সামরিক অভিযানসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

নেতানিয়াহু সরকারের বিচার বিভাগীয় সংস্কার উদ্যোগ নিয়ে ইসরায়েলে দীর্ঘদিন ধরেই ব্যাপক বিতর্ক ও আন্দোলন চলছে। পাশাপাশি গাজা যুদ্ধ এবং নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়ে রেখেছে।

আরও পড়ুন

এসব ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধ ও জনঅসন্তোষ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর