বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ
মন্ত্রী বলেন, বরাদ্দের আওতায় ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে রাষ্ট্রীয় সম্মানির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় ইতোমধ্যে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত এবং বৌদ্ধ ধর্মীয় নেতাসহ ১৩ হাজার ৯৪৯ জনকে ভাতা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৩৪১ জন হাজির অব্যয়িত অর্থ থেকে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে হজের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে বলে জানান তিনি।
পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে মন্ত্রী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাজমুন আক্তারের প্রবন্ধে মুগ্ধ হয়ে তাকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা এবং আরও ১১ জন বিজয়ী শিক্ষার্থীকে উৎসাহ দিতে ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ধর্মমন্ত্রী।