প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা ● যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎহীন একাধিক এলাকা ● ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি ● ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব, জোর দিলেন যৌথ গবেষণায় ● যুবদল বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রুহুল কবির রিজভী ● বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা দেবে চীন ● ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ফেরার পর: তথ্য উপদেষ্টা ● আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা ● ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ দেশের সব ব্যাংক বন্ধ ● চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু ●

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

বিজ্ঞাপন
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানি কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, বরাদ্দের আওতায় ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে রাষ্ট্রীয় সম্মানির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় ইতোমধ্যে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত এবং বৌদ্ধ ধর্মীয় নেতাসহ ১৩ হাজার ৯৪৯ জনকে ভাতা দেওয়া হয়েছে।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৩৪১ জন হাজির অব্যয়িত অর্থ থেকে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে হজের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে মন্ত্রী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন গড়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাজমুন আক্তারের প্রবন্ধে মুগ্ধ হয়ে তাকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা এবং আরও ১১ জন বিজয়ী শিক্ষার্থীকে উৎসাহ দিতে ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ধর্মমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব, জোর দিলেন যৌথ গবেষণায়

ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব, জোর দিলেন যৌথ গবেষণায়

৩ ঘণ্টা আগে
কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা

কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা

৫ দিন আগে
এইচএসসির ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

এইচএসসির ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

৬ দিন আগে
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির উপপরিচালক বাবুল হোসেন

বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির উপপরিচালক বাবুল হোসেন

১ সপ্তাহ আগে
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বেড়ে হচ্ছে ৩ বছর, পিটিআইয়ের সক্ষমতা বাড়বে ৬ গুণ

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বেড়ে হচ্ছে ৩ বছর, পিটিআইয়ের সক্ষমতা বাড়বে ৬ গুণ

১ সপ্তাহ আগে
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক

২ সপ্তাহ আগে