প্রবাস

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি সিলগালা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) এ অভিযান চালায় বিএমইটির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন বিশেষ মোবাইল কোর্ট। অভিযানে নিয়মবহির্ভূতভাবে বিদেশগামী কর্মীদের কাছ থেকে নেওয়া তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, গ্রামাঞ্চলের বিদেশগমনেচ্ছু কর্মীদের ঢাকায় এনে মালয়েশিয়ায় নিয়োগের নামে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করেছিল চক্রটি। শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে খোলার আগেই এভাবে কর্মী নিয়োগের নামে টাকা ও পাসপোর্ট সংগ্রহ করা হচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানান।

বিজ্ঞাপন

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী কর্মীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না। নিয়ম ভঙ্গকারী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

জব্দ পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর