রাজধানী

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ১১তম বাপা ফুডপ্রো আন্তর্জাতিক এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। খাদ্য উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, অপচয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বাপা ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের এক্সপোতে ৩৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে। অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর