বিনোদন

ইতালি থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাঁধন ইতালিতে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে কথা বলেন। একই সঙ্গে সেখানে পুলিশের ভূমিকা ও নিরাপত্তা পাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

বাঁধন বলেন, ‘যারা আক্রমণ চালাচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। তারা আমার গায়ে হাত তুলেছেন। তাদের এই বর্বরতা বন্ধ করতে হবে। আমার মনে হয়, আক্রমণকারীরা নিজেদের জায়গাটাই অনিরাপদ করছেন। ইতালিতে যে ঘটনা ঘটেছে, সেটি দুঃখজনক। এর মাধ্যমে বিদেশের মাটিতে আমাদের দেশের নাম ক্ষুণ্ন হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দলকে ভালোবেসে আপনারা এমন করবেন না। কারণ আপনাদের পরিবার কষ্ট করবে। দলের নেতারা কিন্তু এটা দেখবেন না। তারা আরামে আছেন, ভিডিও বার্তা দিচ্ছেন।’

আরও পড়ুন

ইতালির পুলিশের ভূমিকা প্রসঙ্গে বাঁধন জানান, ঘটনার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেখানে অবস্থানকালে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে ৭ সেপ্টেম্বর রাতে ইতালির মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানের সময় একদল প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে তাকে হেনস্তা ও হামলার অভিযোগ করেন বাঁধন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনের সঙ্গে বাঁধনের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়।

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন বাঁধন। পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে বলে জানা যায়। পরে তার নিরাপত্তা ও আইনি সহায়তার বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ইতালিতে আলোচনা হয়। বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট থেকেও তাকে সহায়তার কথা জানানো হয়।

বাঁধন ইতালিতে গিয়েছিলেন তার অভিনীত রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে। ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করে।

একই বিভাগের আরও খবর