বিনোদন

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার এফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। এতে করণীয়, বাস্তবায়ন কৌশল ও সরকারি সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, সরকার শুধু এফডিসির উন্নয়ন নয়, সামগ্রিক চলচ্চিত্র শিল্পের সক্ষমতা বাড়াতে কাজ করছে। অভিজ্ঞ পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টদের নেতৃত্বে এ শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে অবদানের জন্য ফরিদুর রেজা সাগর, সাবিনা ইয়াসমিন, মাসুদ পারভেজ, এ জে মিন্টু, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টুসহ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, এফডিসির এমডি মাসুমা তানিসহ চলচ্চিত্র অঙ্গনের পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর