অর্থনীতি

জনবল ও ডিজিটাল সেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রশিক্ষণ, জনবল ও আধুনিক যন্ত্রপাতি বাড়ানোর পাশাপাশি বিদ্যমান সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া হবে।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষের ভোক্তা অধিকার সুরক্ষায় অধিদপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম আরও জনবান্ধব করতে বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তা অধিকার সংস্থার কাঠামো ও সেবা নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) দিয়ে গবেষণা করা হবে।

বিজ্ঞাপন

গবেষণার সুপারিশের ভিত্তিতে অধিদপ্তরের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে জানিয়ে তিনি বলেন, শিগগিরই নতুন কিছু উদ্যোগ নেওয়া হবে, যাতে ভোক্তারা সহজে ও কার্যকরভাবে সেবা পান।

আরও পড়ুন

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর