প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই ● এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন ● ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ●

জনবল ও ডিজিটাল সেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
জনবল ও ডিজিটাল সেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
ভোক্তাদের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রশিক্ষণ, জনবল ও আধুনিক যন্ত্রপাতি বাড়ানোর পাশাপাশি বিদ্যমান সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষের ভোক্তা অধিকার সুরক্ষায় অধিদপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম আরও জনবান্ধব করতে বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তা অধিকার সংস্থার কাঠামো ও সেবা নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) দিয়ে গবেষণা করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গবেষণার সুপারিশের ভিত্তিতে অধিদপ্তরের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে জানিয়ে তিনি বলেন, শিগগিরই নতুন কিছু উদ্যোগ নেওয়া হবে, যাতে ভোক্তারা সহজে ও কার্যকরভাবে সেবা পান।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

১৬ ঘণ্টা আগে
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

১ দিন আগে
টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ দিন আগে
রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

১ দিন আগে
কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ দিন আগে
সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

২ দিন আগে