শনিবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকে মায়ের অসুস্থতার খবর জানিয়ে তার দ্রুত সুস্থতার জন্য ভক্ত-অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাসনুভা তিশা।
বিনোদন
হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া
মায়ের ছবি প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, চার দিন আগে তার মা হার্ট অ্যাটাক করেছেন এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন। এ সময়টি তাদের পরিবারের জন্য কঠিন বলেও জানান তিনি।
তাসনুভা তিশা মায়ের জন্য আল্লাহর কাছে ‘শেফা-ই-কামেলা’ প্রার্থনা করে বলেন, তার মা যেন দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসেন।
আরও পড়ুন
অভিনেত্রীর এ পোস্টের পর তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন।