সাদা ছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। এর মাধ্যমে তাঁরা পথের বাধা শনাক্ত করতে পারেন এবং নিরাপদে চলাচলে সহায়তা পান। একই সঙ্গে সাদা ছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের পরিচিতি ও স্বাধীন চলাচলের প্রতীক হিসেবেও বিবেচিত হয়।
জাতীয়
১৫ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস আজ
দিবসটির মূল লক্ষ্য দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, সামাজিক অন্তর্ভুক্তি এবং তাঁদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে সমান অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি করা।
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল নিরাপদ করতে ফুটপাত দখলমুক্ত রাখা, সড়ক পারাপারে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা এবং গণপরিবহন ও সরকারি স্থাপনাকে প্রতিবন্ধীবান্ধব করা জরুরি।
আরও পড়ুন
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।