প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী ● আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের ● স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী ● সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন ● শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ● বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান ● প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ● শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী ● রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ ● হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২ ●

সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন

বিজ্ঞাপন
সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন
এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সিকাকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থায় রূপান্তরের উদ্যোগে পূর্ণ সমর্থন জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত ‘কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া’ (সিকা)-এর সপ্তম শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ সমর্থন জানান।

প্রতিমন্ত্রী বলেন, সংস্থাটির সুনির্দিষ্ট আইনি মর্যাদা, শক্তিশালী সচিবালয়, নির্ভরযোগ্য অর্থায়ন ব্যবস্থা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া গড়ে তোলা প্রয়োজন। এ সময় তিনি তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন—সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে ফলাফলভিত্তিক খাতভিত্তিক প্রকল্প বাস্তবায়ন ও তদারকি, সরাসরি উপস্থিতিতে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণমূলক অনুষ্ঠান আয়োজন এবং সদস্যদেশগুলোর আইসিটি খাত ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা। এছাড়া আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবিলায় নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল পরিবেশ গড়তে আস্থা সৃষ্টিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আজারবাইজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘একটি শক্তিশালী সিকা: এশিয়ায় সংযোগ, ডিজিটালাইজেশন ও টেকসই প্রবৃদ্ধি’। সম্মেলনে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক (লাও পিডিআর) ফোরামটির ২৯তম সদস্য হিসেবে যুক্ত হয়। এছাড়া সম্মেলনে ২০২৬-২৮ মেয়াদে আজারবাইজানের সভাপতিত্ব এবং পরবর্তী মহাসচিব হিসেবে সুলতান হাজিয়েভের নিয়োগ অনুমোদিত হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী

৬ ঘণ্টা আগে
বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান

বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান

৮ ঘণ্টা আগে
প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

৮ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

৯ ঘণ্টা আগে
ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

৯ ঘণ্টা আগে
পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৯ ঘণ্টা আগে