উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক সেবা সহজ করাই সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যেই সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও জনবান্ধব করতে এ ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যানুয়াল পদ্ধতির বদলে সেবা স্বয়ংক্রিয় করায় বরাদ্দপ্রত্যাশীরা সহজেই অনলাইনে ফলাফল জানতে পারবেন, যা ভোগান্তি ও সময় কমানোর পাশাপাশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।
জাতীয়
সরকারি বাসা বরাদ্দে স্বচ্ছতা আনতে অনলাইনে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর অনলাইনে বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন শ্রেণির ৫৪টি শূন্য বাসার বিপরীতে মোট ৫৯৬টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় শর্ত পূরণ করায় ৩৪২টি আবেদন বৈধ বিবেচিত হয় এবং শর্ত পূরণ না হওয়ায় ২৫৪টি আবেদন বাতিল করা হয়।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।