শুক্রবার ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, সপ্তাহব্যাপী আলোচনায় বিভিন্ন বিষয়ে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে। অমীমাংসিত বিষয়গুলো পর্যালোচনায় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে পৃথক দল গঠন করা হবে।
অর্থনীতি
বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে সব উন্নয়ন সহযোগীর সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী
আমির খসরু বলেন, চলতি বছর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। উন্নয়ন সহযোগীরাও বিষয়টি উপলব্ধি করছে। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছে এবং আগামী পাঁচ বছরের জন্য একটি উন্নয়ন কাঠামো নির্ধারণ করেছে।
এই কাঠামোর ভিত্তিতে বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে চায় সরকার। অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও নির্ধারিত উন্নয়ন কাঠামো বাস্তবায়নে সরকার সম্মিলিতভাবে কাজ করবে। বাংলাদেশের পাশে থাকা এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে উন্নয়ন সহযোগীদের মধ্যে ঐকমত্য হয়েছে।
আরও পড়ুন
বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সমাপনী বক্তব্য এবং নিম্ন আয়ের দেশগুলোর জন্য এর তাৎপর্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের মতো দেশগুলোর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে উন্নয়ন সহযোগীদের সমর্থন প্রয়োজন।