শনিবার (১৭ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
জাতীয়
পাঁচ দিন পর কমতে পারে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর
পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রোববার ও সোমবার রাতে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ও বুধবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দুই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
আরও পড়ুন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পর তাপমাত্রা কমতে পারে।