প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু ● লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী ● পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ ● মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ ● বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার ● এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন ● অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা ● ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ●

অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা

বিজ্ঞাপন
অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর মাধ্যমে যাত্রীরা লাগেজ পরিবহনের বিভিন্ন ধাপ সরাসরি দেখার সুযোগ পাবেন।

শনিবার বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় এসব ক্যামেরা ও মনিটর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বেবিচকের প্রত্যাশা, নতুন এ ব্যবস্থার ফলে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি যাত্রীরা তাঁদের লাগেজের গতিবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং লাগেজ সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে আরও সচেতন থাকতে পারবেন।

বেবিচক জানায়, দেশি-বিদেশি যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে প্রবাসী যাত্রীরা যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১০ ঘণ্টা আগে
সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, বিভিন্ন স্থানে অসন্তোষ

সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, বিভিন্ন স্থানে অসন্তোষ

১২ ঘণ্টা আগে
ঢাকার বায়ুদূষণ রোধে নিমগাছ রোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

ঢাকার বায়ুদূষণ রোধে নিমগাছ রোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

১২ ঘণ্টা আগে
আজ বিশ্ব ট্রমা দিবস, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান

আজ বিশ্ব ট্রমা দিবস, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান

১২ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

১৩ ঘণ্টা আগে
পাঁচ দিন পর কমতে পারে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

পাঁচ দিন পর কমতে পারে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

১৩ ঘণ্টা আগে