প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু ● লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী ● পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ ● মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ ● বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার ● এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন ● অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা ● ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ●

সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, বিভিন্ন স্থানে অসন্তোষ

বিজ্ঞাপন
সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, বিভিন্ন স্থানে অসন্তোষ
মাত্র সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ও হকারমুক্ত ফুটপাত ঘুরে দেখেন তিনি। এ সময় কয়েকটি স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনের শুরুতে তিনি উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যান। এরপর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার ও সরকারি বাঙলা কলেজ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরে আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যান প্রধানমন্ত্রী। এ ছাড়া ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার, আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার ও মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাত পরিদর্শন করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরিদর্শনকালে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন প্রধানমন্ত্রী। আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেন তিনি।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের সময় সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামকে নিজ কক্ষে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে হাসপাতালের চেয়ারম্যানকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা

অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা

৯ ঘণ্টা আগে
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১০ ঘণ্টা আগে
ঢাকার বায়ুদূষণ রোধে নিমগাছ রোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

ঢাকার বায়ুদূষণ রোধে নিমগাছ রোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

১২ ঘণ্টা আগে
আজ বিশ্ব ট্রমা দিবস, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান

আজ বিশ্ব ট্রমা দিবস, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান

১২ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

১৩ ঘণ্টা আগে
পাঁচ দিন পর কমতে পারে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

পাঁচ দিন পর কমতে পারে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

১৩ ঘণ্টা আগে