শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষাব্যবস্থাকে সমন্বিত ও সময়োপযোগী করতে হবে, যাতে শিক্ষার্থীরা কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন করতে পারেন। দেশে উচ্চশিক্ষিত বেকার থাকা সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশ থেকে কর্মী আনতে হচ্ছে উল্লেখ করে তিনি কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর উচিত যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাব্যয় মওকুফের উদ্যোগ নিতে আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
সাক্ষাৎকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি প্রতিবছর মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ গড়ে প্রায় ৩২ কোটি টাকার ছাড় ও বৃত্তি দিয়ে থাকে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।