জাতীয়

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে তা নির্ভর করবে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতির ওপর।

বিজ্ঞাপন

এদিকে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইটও পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

মদিনা রুটে অধিক ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজের চলাচল রোববার পর্যন্ত বহাল থাকবে। আগামী ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালিত হবে।

বিজ্ঞাপন

ফ্লাইটের হালনাগাদ সময়সূচি, টিকিট ও বুকিংসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর