অর্থনীতি

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে চীনের প্রযুক্তি বেশি প্রয়োজন: পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জাহিদ হোসেন এবং জিয়াংনান বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মা পিবো নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান পাটের বহুমুখী ব্যবহার, উন্নত বীজ উৎপাদন, ফলন বৃদ্ধি এবং বস্ত্র খাতে প্রযুক্তির প্রয়োগ নিয়ে যৌথভাবে কাজ করবে।

বিজ্ঞাপন

পাটমন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু কাঁচা পাট বা সুতা রপ্তানিতে সীমাবদ্ধ না থেকে উচ্চমূল্যের বহুমুখী পণ্য রপ্তানি করতে চায়। এ লক্ষ্যে বীজ উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত সক্ষমতা বাড়াতে চীনের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জরুরি। তিনি আরও জানান, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) ও জেডিপিসিকে চীনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের সঙ্গে সরাসরি যুক্ত করা হবে।

বিজ্ঞাপন

চীনা প্রতিনিধিদল শিল্প খাতে গবেষণার প্রয়োগ নিশ্চিত করতে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুটেক্সের মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত গবেষণা প্ল্যাটফর্ম গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে। প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম জানান, এই সহযোগিতার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আধুনিক উৎপাদন ও নকশার প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে, যা বৈশ্বিক বাজারে দেশের পাট খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর