রাজনীতি

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদে ৮৪টি সংস্কার প্রস্তাব ও সাত দফা অঙ্গীকার রয়েছে, যার অনেক কিছুই বিএনপির ৩১ দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অথচ ক্ষমতায় আসার পর সরকার প্রতিশ্রুতি থেকে সরে আসছে। শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকারের উচিত অবিলম্বে এ সনদ বাস্তবায়ন করা।

বিজ্ঞাপন

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, প্রধানমন্ত্রী একাধিকবার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা রক্ষা করা রাজনৈতিক নেতৃত্বের নৈতিক দায়িত্ব। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক অভিযোগ করেন, সরকার গঠনের ফল মেনে নিলেও বিএনপি গণভোটের রায় উপেক্ষা করে দ্বৈত অবস্থান নিয়েছে। সনদ কার্যকর না হলে সাংবিধানিক সংকট গভীর হবে বলে তিনি সতর্ক করেন।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেন, জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনা করা ‘ফিটনেসবিহীন গাড়িতে ওঠার’ মতো। সনদ উপেক্ষা করে জনকল্যাণের বদলে ব্যবসায়িক স্বার্থ প্রাধান্য দিলে নতুন রাজনৈতিক সংকট তৈরি হবে। সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর