পোস্টে রাশেদ খাঁন খালিদুজ্জামানের রাজনৈতিক ভূমিকা ও সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন। তাঁর দাবি, শেখ হাসিনার শাসনামলে খালিদুজ্জামান সামাজিক যোগাযোগমাধ্যমেও সরকারের বিরুদ্ধে সরব ছিলেন না। অথচ এখন তিনি আন্দোলন-সংগ্রাম নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন।
রাশেদ খাঁন আরও দাবি করেন, খালিদুজ্জামানের ফেসবুক পেজটি ২০২৪ সালের ২৫ আগস্ট খোলা হয়েছে। গণঅভ্যুত্থানের পর তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে পোস্টে জামায়াত-শিবিরের সমালোচনাও করেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন খালিদুজ্জামানকে নিয়ে বেশ কিছু ব্যক্তিগত ও আক্রমণাত্মক মন্তব্য করেন। তবে এসব অভিযোগের বিষয়ে খালিদুজ্জামানের কোনো বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।


