রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: গোলাম পরওয়ার

জেলা প্রতিনিধি প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

তিনি বলেন, খেটে খাওয়া মেহনতি মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত—সবাই আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দৈনন্দিন জীবন পরিচালনায় হিমশিম খাচ্ছে।

বিজ্ঞাপন

রোববার বেলা ১১টায় খুলনার ফুলতলা উপজেলা দলীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরের পথসভার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সাধারণ মানুষ দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ নানামুখী সমস্যায় জর্জরিত। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের অধিকার ও স্বস্তি ফিরিয়ে আনাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

আরও পড়ুন

খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এবং খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর