মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয়
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬
অধিদপ্তরের তথ্যমতে, নতুন ৫ জনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। এছাড়া এ বছর এখন পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩ জন এবং উত্তর সিটিতে ১১০ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে বরিশাল বিভাগে ১৯১ জন, খুলনা বিভাগে ১৪১, রাজশাহী বিভাগে ১২৮, চট্টগ্রাম বিভাগে ১০৫, ময়মনসিংহ বিভাগে ৮০, রংপুর বিভাগে ৭২ এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।