প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

বিজ্ঞাপন
দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২০১ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জন মারা গেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪২ জন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৫৮৭ জন, চট্টগ্রামে ২৯২, সিলেটে ১৩৬, বরিশালে ১২৩, খুলনায় ৭৩, ময়মনসিংহে ৬৯, রাজশাহীতে ৪০ এবং রংপুরে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।

এ সময়ে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ১৫৭ জনের হাম নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪২

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪২

১১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

১১ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র শোভা পায় না: স্পিকার

প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র শোভা পায় না: স্পিকার

১১ ঘণ্টা আগে
কলেরা টিকা নিয়ে বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস

কলেরা টিকা নিয়ে বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস

১৫ ঘণ্টা আগে
রক্ষণাবেক্ষণের জন্য ৬ দিন বন্ধ থাকছে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন

রক্ষণাবেক্ষণের জন্য ৬ দিন বন্ধ থাকছে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন

১৫ ঘণ্টা আগে
এল নিনোর প্রভাবে এবার শীতের স্থায়িত্ব কমার শঙ্কা

এল নিনোর প্রভাবে এবার শীতের স্থায়িত্ব কমার শঙ্কা

১৭ ঘণ্টা আগে