জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪২

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ১৯ অক্টোবর সকাল ৮টা থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৯৯। এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে মোট ১ হাজার ৩০০ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন, যার মধ্যে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর