শিক্ষা

এইচএসসির ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

এর আগে আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক চীন সফর শেষে দেশে ফিরলে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রস্তাবিত সময়ের মধ্যেই ফল প্রকাশিত হবে এবং ২৯ অক্টোবরই ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২ জুলাই ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডে বাড়তি সময় লাগে। এ বছর মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর