জাতীয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮ জন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৪০ ছাড়িয়ে এবং খুলনা ও বরিশাল বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক রোগী রয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ২৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৪১ জন, খুলনা বিভাগে ৩৫৯ জন, ময়মনসিংহে ৭৫ জন, রাজশাহীতে ১৪১ জন, রংপুরে ৫১ জন এবং সিলেটে ৭ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১ হাজার ৬৯৯ জন এবং মারা গেছেন ৩৭৬ জন। এ সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ জন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর