শনিবার (২৪ অক্টোবর) ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে “International Seminar on Community Based Safeguarding and Knowledge Exchange for Cultural Heritage” শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, লোকজ উৎসব, নৌকা বাইচ ও লোকসংগীত মানুষের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করে। তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত করে মাদকসহ নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সমাজ ও সংস্কৃতির বিকাশে নারীর সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম এবং ইউনেস্কোর প্রতিনিধি। আলোচনা শেষে মন্ত্রী হাজং ও মনিপুরী সম্প্রদায়ের পরিবেশনা উপভোগ করেন।


