শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন, সিলেটে দুজন, চট্টগ্রামে দুজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৩২৪ জনে। এ সময়ে বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।


