ডিএনসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন নাগরিকদের সেবা দিলেও খাল পরিষ্কার, সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের উদ্যোগ সফল করতে নগরবাসীকে সচেতন হতে হবে। ফুটস্টেপসের উদ্যোগে আগামী তিন দিন প্যারিস খাল পরিষ্কার করা হবে। এরপর এটি পরিচ্ছন্ন রাখার দায়িত্ব স্থানীয় বাসিন্দাদেরই নিতে হবে। বহুতল ভবন থেকে খালে যত্রতত্র ময়লা ফেলা এবং নবনির্মিত সড়ক নষ্ট করার সমালোচনা করে তিনি বলেন, জনগণের সহযোগিতায় মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব হয়েছে। এই সচেতনতা অব্যাহত থাকলে একটি দৃষ্টিনন্দন ঢাকা গড়ে তোলা সম্ভব।
রাজধানী
ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হবে: ডিএনসিসি প্রশাসক
খালের সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে তিনি জানান, সীমানা নির্ধারণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। ময়লা ফেলার জন্য প্যারিস খালের পাশে একটি ডাস্টবিন স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে, প্রতিটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে নিজ উদ্যোগে ডাস্টবিন রাখার আহ্বান জানান।
প্যারিস খাল পরিদর্শনে এসে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে খালটি সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান ডিএনসিসি প্রশাসক।