রাজধানী

গুলিস্তানে ফুটপাতের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, হকারদের গ্রেপ্তারের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

উচ্ছেদ অভিযানে পে-লোডারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে অবৈধ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। সিটি করপোরেশনের শতাধিক কর্মী ও ছয় প্লাটুন পুলিশ এতে অংশ নেয়। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, হকারদের জন্য নির্ধারিত জায়গা ছাড়া মূল রাস্তায় বসার সুযোগ নেই। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে। উচ্ছেদের পর পুনরায় কেউ বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর