রাজধানী

আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

আজ যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, পোস্তগোলা, ধোলাইপাড়, ধোলাইখাল, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, ওয়ারী, লালবাগ, বংশাল, পাটুয়াটুলী ও শাঁখারী বাজার।

বিজ্ঞাপন

​এসব এলাকার নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, চকবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, আজিমপুর সুপার মার্কেট ও বাবুবাজারসহ আশপাশের অন্যান্য মার্কেট আজ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

​অন্যদিকে দর্শনীয় স্থানের মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে শুক্র ও শনিবার রাজধানীর শিশু একাডেমি জাদুঘর দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। তাই আজ সেখানে যাওয়া থেকেও বিরত থাকতে পারেন নগরবাসী।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর