জাতীয়

'ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন ময়মনসিংহের ইসতাক

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ত্রিশাল উপজেলার সন্তান ইসতাক চীন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষ করে ২০১৮ সালে ময়মনসিংহে ‘পাঠগৃহ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে তিনি দরিদ্রদের শিক্ষা সহায়তা, বিনামূল্যে বই পড়া, এতিম ও পথশিশুদের খাদ্য বিতরণসহ নানা মানবিক কাজ পরিচালনা করে আসছেন। এছাড়া, ২০২৪ সালে তিনি ময়মনসিংহের প্রথম রিডিং ক্যাফে ‘পাঠগৃহ ক্যাফে’ এবং ২০২৫ সালে আইটি ও চীনা ভাষা শিক্ষার প্রতিষ্ঠান ‘পাঠগৃহ একাডেমি’ চালু করে উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পেয়েছেন।

বিজ্ঞাপন

পুরস্কার প্রাপ্তির পর উচ্ছ্বাস প্রকাশ করে ইসতাক জানান, এটি কেবল তার একার নয় বরং তার স্বেচ্ছাসেবী দল ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত অর্জন। এই সম্মাননা তার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তরুণদের শুধু নিজের কথা না ভেবে সমাজের কল্যাণে কাজ করার এবং দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান ইসতাকের এই অর্জনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর