প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রাজস্ব বাড়াতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত ● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ ● ‘দফাদার’ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, ‘মহল্লাদার’ হলেন ‘গ্রাম পুলিশ’ ● জলবায়ু ঝুঁকিতে নারী ও শিশুর খাদ্যনিরাপত্তায় এফএও-কে পাশে চান খাদ্যমন্ত্রী ● আগামী ৫ নভেম্বর ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত হবে ● বে টার্মিনাল প্রকল্প নিয়ে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের আলোচনা ● বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ● ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি ● স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ● চার মাসে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার ●

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ

বিজ্ঞাপন
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ
ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু এবং বহু প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পরই মেগাপ্রকল্প দুটির চূড়ান্ত অবস্থান, নকশা ও ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং মোংলা, বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে একটি শক্তিশালী বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতু রংপুরসহ উত্তরাঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন ঘটাবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পাশাপাশি শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়। এ ছাড়া প্রকল্পগুলোর অর্থায়ন, ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আন্তঃসমন্বয় জোরদার করার তাগিদ দেওয়া হয়। বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিমন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
‘দফাদার’ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, ‘মহল্লাদার’ হলেন ‘গ্রাম পুলিশ’

‘দফাদার’ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, ‘মহল্লাদার’ হলেন ‘গ্রাম পুলিশ’

২ ঘণ্টা আগে
জলবায়ু ঝুঁকিতে নারী ও শিশুর খাদ্যনিরাপত্তায় এফএও-কে পাশে চান খাদ্যমন্ত্রী

জলবায়ু ঝুঁকিতে নারী ও শিশুর খাদ্যনিরাপত্তায় এফএও-কে পাশে চান খাদ্যমন্ত্রী

২ ঘণ্টা আগে
আগামী ৫ নভেম্বর ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত হবে

আগামী ৫ নভেম্বর ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত হবে

২ ঘণ্টা আগে
বে টার্মিনাল প্রকল্প নিয়ে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের আলোচনা

বে টার্মিনাল প্রকল্প নিয়ে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের আলোচনা

৩ ঘণ্টা আগে
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি

৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি

৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

৪ ঘণ্টা আগে