মন্ত্রী জানান, সামিটে মোট তিনটি বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে এআই বিপ্লবের গতিপথ, দক্ষতা, একাডেমিয়া-শিল্প খাতের অংশীদারিত্ব এবং ‘ডিজিটাল সহকর্মী’ হিসেবে এআই এজেন্টদের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। সম্মেলনে দেশি-বিদেশি স্টার্টআপ, প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে মোট ১৪২টি স্টল থাকবে। এতে প্রায় ৬ হাজার দর্শনার্থী এবং ২ হাজার আমন্ত্রিত অতিথি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন জানান, মন্ত্রণালয়ের কার্যক্রম স্টেম শিক্ষা, গবেষণালব্ধ জ্ঞানকে বাজার উপযোগী করা এবং এআই, স্পেস রিসার্চসহ অত্যাধুনিক প্রযুক্তি খাতে ফোকাস করে এগিয়ে নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিসিআই সভাপতি মো. তাসকীন আহমেদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


