এনসিএম জানায়, মঙ্গলবার দেশটির আবহাওয়া সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকলেও সকালে দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। এতে সড়কে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় আর্দ্রতা বাড়তে পারে।
দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবুধাবিতে সর্বনিম্ন ২৬ ডিগ্রি, দুবাইয়ে ২৭ ডিগ্রি এবং রাস আল খাইমায় ২৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বাতাস হালকা থেকে মাঝারি বেগে বইতে পারে এবং সমুদ্রের অবস্থা শান্ত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া কেন্দ্র।