জাতীয়

মজুরি বোর্ড গঠনের পর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তবে তারা সফল হবে না। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বৈঠক শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে থানায় মামলা হয়েছে এবং অবৈধভাবে আন্দোলনে জড়িত থাকায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার ও আশুলিয়ায় ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর