জাতীয়

গণপূর্ত অধিদপ্তরের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: গণপূর্ত মন্ত্রণালয়

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বদলি কার্যক্রমে তদবির ও অনিয়ম বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিতে অনুমোদিত নীতিমালার ভিত্তিতে লটারি পদ্ধতিতে তা সম্পন্ন করা হয়েছে। মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এবং টেলিভিশন ও অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উন্মুক্ত পরিবেশে এ লটারি অনুষ্ঠিত হয়। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া ১২০ কোটি টাকার অবৈধ লেনদেনের কাল্পনিক অভিযোগ তুলে একটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগপত্রে স্বাক্ষরকারী হিসেবে সিনিয়র সাংবাদিক রুস্তম মল্লিকের নাম ও ফোন নম্বর ব্যবহার করা হলেও তিনি এর সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছেন। অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ভবিষ্যতে তথ্য-প্রমাণ যাচাই ছাড়া এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর