প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেন ● আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি ● খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর ● নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক ● পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী ● একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ● আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন ● শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে ● শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু ●

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে দীর্ঘদিন ধরে অবস্থানরত ১৩ লাখ রোহিঙ্গার কারণে সৃষ্ট সংকট সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের উপস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জবাবে লিউ হাইশিং বলেন, চীন এ সংকট সম্পর্কে অবগত এবং প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা প্রেসিডেন্ট শি জিনপিংকে জানানো হবে। তিনি বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকার আশ্বাস দেন এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন উদ্যোগ, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে চীনের সমর্থন নিয়েও আলোচনা হয়। এছাড়া বিএনপি ও সিপিসির মধ্যে দলীয় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

বৈঠকে বিএনপি নেতা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আলতাফ হোসেন চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেন

সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেন

৫৬ মিনিট আগে
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর

খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর

১ ঘণ্টা আগে
নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক

নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক

২ ঘণ্টা আগে
পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

২ ঘণ্টা আগে
আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন

আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন

২ ঘণ্টা আগে
শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

২ ঘণ্টা আগে